মুনিরীয়া যুব তবলীগ কমিটির মূলনীতি

১। আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক আক্বীদা পোষন করা২। সকল সদস্যদের মধ্যে পারস্পারিক মুহব্বত স্থাপন করা৩। খুলুসিয়াতের ভিত্ত্বিতে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা৪। সাংগঠনিক ঐক্যের ভিত্তিতে সুশৃংখল পদ্ধতিতে এশায়েতের দিকে অগ্রসর হওয়া৫। আল্লাহ এবং রাসূল (দঃ) এর সন্তুষ্টি জনক চরিত্র দ্বারা চরিত্রবান হওয়া

এ কমিটির উদ্দেশ্য ও লক্ষ্য

১। আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে বিপথগামী যুবকের ছেরাতুল মোস্তাকিমের দিকে ধাবিত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত রাখা।২। যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে পরিত্রাণ দেয়া।৩। সৎকাজে উৎসাহিত এবং মন্দ কাজ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা।৪। অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে সমাজকে রক্ষা করা।৫। পার্থিব ও আধাত্মিক কল্যাণ সুনিশ্চিত করা।

এ কমিটির কর্মসূচী

১। মসজিদ ভিত্ত্বিক মাসিক মাহ্ফিল বাস্তবায়ন করা।২। সংশ্লিষ্ট শাখা ভিত্ত্বিক এশায়াত মাহফিলের আয়োজন করা।৩। শিক্ষাঙ্গন ভিত্বিক এশায়াত সেমিনার এবং কোচিং এর ব্যবস্থা করা।৪। শাখাস্থ পাঠাগার ভিত্ত্বিক ছহিহ কোরান ও নামাজ প্রশিক্ষনের ব্যবস্থা করা।৫। নগর ভিত্ত্বিক এশায়াত সম্মেলন বাস্তবায়ন করা।৬। কেন্দ্র ভিত্তিক সমস্ত তরিক্বত পন্থীদের নিয়ে মোর্শেদে বরহকের বাড়ীতে ব্যাপকভাবে ৬টি মাহফিল বাস্তবায়ন পূর্বক মোর্শেদে বরহকের রূহানী ফয়েজ হাসেল করা হয়।

ক) ৯ই মহররম দিবাগত রাত পবিত্র আশুরা মাহফিল উদ্যাপন করা।খ) ১১ই রবিউল আউয়াল দিবাগত রাত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন করা।গ) ১০ই রবিউসছানী দিবাগত রাত ফাতেহায়ে এয়াজদহুম উদ্যাপন করাঘ) ২৬ শে রজব দিবগত রাত পবিত্র মে’রাজুন নবী (দঃ) উদ্যাপন করা।ঙ) ১৪ ই শাবান দিবাগত রাত পবিত্র শবে-ই-বরাত উদ্যাপন করা।চ) পবিত্র রমজান মাসে ব্যাপক ‘খতমে কোরান’ মাহফিলের আয়োজন করা।

৭। সর্বোপরি লেখনীর মাধ্যমে মুনিরীয়া তরিক্বতের পয়গাম মুসলিম বিশ্বে পৌঁছে দেয়ার জন্য প্রকাশনা পরিষদ কর্তৃক বিভিন্ন তাসাউফ ভিত্ত্বিক বই এবং নিয়মিত ত্রৈমাসিক “ফজলে আহমদী” প্রকাশ করা।