চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭৩তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত।

যুগ যুগ ধরে মানুষকে হেদায়তের জন্যে অসংখ্য নবী-রাসূল ধরার বুকে আগমন করেন| আখেরি নবী হুজুরে আকরাম (দ.) এর আগমনের মাধ্যমে নবুয়্যতের পরিসমাপ্তি ঘটে| যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলাম ধরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয়। দ্বীন ইসলাম থেকে দুরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়তের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগণ পৃথিবীতে আগমন করবেন। যারা আল্লাহ প্রদত্ত বেলায়তের মাধ্যমে মানুষকে হেদায়তের পথে আহবান করবেন। এভাবেই পৃথিবীতে শুভাগমন করেন মাহবুবে ছোবহানি কুতুবে রাব্বানি গাউছুল আজম আব্দুল কাদের জিলানী (রাঃ)। গাউছিয়্যতের এ ধারাবাহিকতায় পৃথিবীতে শুভ তশরীফ আনেন খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ˆছয়্যদ গাউছুল আজম (রা:)। যাঁর প্রতিষ্ঠিত তাওয়াজ্জুহ& বিশিষ্ট এই তরিক্বতের মাধ্যমে পথহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে, নফসের কুমন্ত্রণা থেকে পরিশুদ্ধ হয়ে রুহানিয়্যত বিকাশে এভাবেই আত্মশুদ্ধি অর্জন করে। বর্তমানেও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী মানুষের হেদায়তের জন্যে কাজ করে যাচ্ছেন। ফয়েজে কুরআনের মাধ্যমে নূরে কুরআন বিতরণ করছেন, তাওয়াজ্জুহর মাধ্যমে মানুষকে ইনসানে কামেলে পরিণত করছেন। আধুনিকতার চরম উৎকর্ষতার যুগে নবীর প্রতি ভালোবাসা, কুরআনের প্রতি গভীর আগ্রহ, হারাম-হালাল বিবেচনায় জীবনধারণের পাথেয় বিতরণে এই তরিক্বত যুগান্তকারী ভূমিকা পালন করছে, মাশাআল্লাহ ।

গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বাদে জোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে অনুষ্ঠিত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ˆছয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ।