রাউজান কাগতিয়া মাইজপাড়া হযরত গাউছুল আজম মুনিরী (রাঃ) তাহফিজুল কোরআন ও নুরানী মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

গত ২১ নভেম্বর শনিবার বেলা ১১ ঘটিকা হতে চট্টগ্রাম রাউজান কাগতিয়া মাইজপাড়া হযরত গাউছুল আজম মুনিরী (রাঃ) তাহফিজুল কোরআন ও নুরানী মাদ্রাসার নূরানী ৩য় শ্রেণির শিক্ষার্থীদের ছবক শেষ হওয়ায় পবিত্র খতমে কোরআন মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম। বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ জুবায়ের, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল ও মাওলানা মুহাম্মদ শাহাদাত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী মুহাম্মদ ইসমাইল, ছৈয়্যদ মুহাম্মদ বোরহান উদ্দিন, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসা কর্তৃক পরিচালিত নূরানী বোর্ড এর পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল করিম, মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুচ্ছাফা, মোহাম্মদ দিদু সওদাগর, মোহাম্মদ নুরুল আবছার, মাওলানা মুহাম্মদ জাকির, মাওলানা মোহাম্মাদ হারুন, মাওলানা মোহাম্মদ তাফসির, মাওলানা মোহাম্মদ আলমগীর, মুহাম্মদ সাইফুল ইসলাম ও মুহাম্মদ গিয়াস উদ্দিন।

সমাবেশে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তরা বলেন, মাদরাসার সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কোরআন-সুন্নাহর পরিপূর্ণ অনুসরণের শিক্ষা দিতে হবে। যা শিক্ষার্থীদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে মানবীয় গুণাবলীকে বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির দক্ষ মানব সম্পদে পরিণত করবে। কোরআন ও সুন্নাহর বিধান যথাযথভাবে শিক্ষা প্রদানের জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এই মাদরাসা প্রতিষ্ঠা করেন।

মিলাদ -কিয়াম শেষে গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।