بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
(আল্লাহর নামে আরম্ভ, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়।)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
মাহবুবে ছোবহানী,কুত্বে রাব্বানী, গাউছুল আজম হযরত শায়খ ছৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর সালানা ওরছ উপলক্ষ্যে এবং খলিলুল্লাহ,আওলাদে মোস্তফা, আওলাদে রাসূল ( দ.) হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু ত'আলা আন্হুর স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৭৩ তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি ২২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজী রোজঃ মঙ্গলবার। বেলা ১টা হতে সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
এ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে
বাদে নামাজে জোহর - পবিত্র খতমে কুরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। ছৈয়্যদুল মুরছালিন হুজুর পাক সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম ও মাহবুবে ছোবহানী, কুতবে রাব্বানী গাউছুল আজম হযরত শায়খ ছৈয়্যদ আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর জীবনী শীর্ষক আলোচনা।
বাদে নামাজে আসর: তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কুরআন প্রদানের মাধ্যমে নূরে কুরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত ।
বাদে নামাজে মাগরিব: মাগরিবের ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত), সিনা-ব-সিনা তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নূর মোবারক বিতরণ, রওজা পাক জেয়ারত, মিলাদ শরীফ- কিয়াম ও মোনাজাত।
কাবলে নামাজে এশা: তাবাররুক বিতরণ (ইনশাআল্লাহ রাত ৭.৩০ টা হতে ১০.১৫ মি পর্যন্ত), জিকিরে গাউছুল আজম মোর্শেদী । ইনশাআল্লাহ ঐদিন দরবার শরীফে এশার জামাত অনুষ্ঠিত হবে রাত ১০:৩০ মিনিটে।
বাদে নামাজে এশা: আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা (দ.) আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
(১১ রবিউস সানি) বাদে নামাজে ফজর : ফজরের খতম শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা।রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।
উক্ত বরকতময় মাহফিলে সকল আশেকে রাসূল মুসলিম উম্মাহ'র প্রতি দ্বীনি দাওয়াত রইল।



